হৃদরোগী শিশু মুরসালিনের পাশে আমরা
********************************

হার্টে ছিদ্র নিয়ে জন্মেছে পাঁচ বছর বয়সী দরিদ্র দিনমজুরের ছেলে মুরসালিন - তার তাৎক্ষণিক সার্জারি জরুরি! জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট-এ অংকুর এর সহায়তায় জানুয়ারি 19, 2026 এ সার্জারির তারিখ নির্ধারিত হয়েছে! বেশ কিছুদিন হাসপাতালে ভর্তি রেখে অবসেরভেশন-এর পর তাৎক্ষণিক সার্জারির সিদ্ধান্ত নেন এক্সপার্ট ডাক্তার! শুধু মাত্র সার্জারির খরচ এক লক্ষ চল্লিশ হাজার! হাসপাতালে পোস্ট অপারেটিভ, ওষুধ, থাকা, খাওয়া, ও অনুসঙ্গিক খরচ মিলে মোট আড়াইলক্ষ থেকে তিন লক্ষ টাকা প্রয়োজন!

শিশু মুরসালিন এর বাড়ি ঝিনাইদহ জেলার, মহেশপুর উপজেলার পুড়াপাড়া গ্রামে। বাবা হযরত আলী একজন দরিদ্র দিনমজুর। মা রশিদা খাতুন ,গৃহিণী। তাঁদের একমাত্র ছেলে শিশু মুরসালিন জন্মের পর থেকেই খুব অসুস্থ থাকে! প্রায় ছয় মাস আগে বুকে ব্যথা জ্বালা যন্ত্রণা শুরু হয় মুরসালিনের এবং তার অসুস্থতা বাড়তে থাকে। তার দরিদ্র পিতা মাতা সামর্থ্যমত প্রথমে যশোর সদর হাসপাতালে ডাক্তার দেখায়- পরীক্ষার পর ডাক্তার বলে মুরসালিনের কিডনিতে পানি হয়েছে। কিছুদিন ঔষধ খাওয়ানো হয় কিন্তু তাতে কোন উন্নতি হয়নি বরং ব্যথা আরও বাড়তে থাকে। পরবর্তীতে চৌগাছা সদর হাসপাতালে ও যশোর ল্যাব হাসপাতালের ডাক্তার দেখান! পরীক্ষা-নিরীক্ষা করে ধরা পড়ে হার্টের সমস্যা। পরবর্তীতে কুষ্টিয়া পপুলার হাসপাতালে ধরা পড়েছে হার্টের ছিদ্রের সমস্যা । ছিদ্রটি আস্তে আস্তে বড় হচ্ছে জন্মের পর থেকে।

প্রায় তিন মাস আগে অঙ্কুরের সহায়তা চাইলে মুরসালীনকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট-এ প্রাথমিক চিকিৎসার জন্য আনা হলে ডাক্তার জানিয়েছেন মুরসালিন কে সুস্থ করতে হলে খুব দ্রুত অপারেশন করা ছাড়া উপায় নেই। মুরসালিনকে তিনমাস ওষুধ খেয়ে সার্জারির জন্য আসতে বলেন!

এই অসহায় পরিবারের পক্ষে অপারেশন করার ব্যয় বহন করা সম্ভব না। তাই অঙ্কুর ননপ্রফিট মুরসালিনের চিকিৎসার দায়িত্ব নিয়েছে! আসুন, মুরসালিন ও তার বাবা-মার মুখে হাসি ফুটাতে এই পরিবারটির পাশে দাঁড়াই!

For more information, please contact, Fahmida Khatun: [email protected]

Your donation is tax-deductible in the USA. Please use your PayPal-generated receipt for tax purposes.

Project created on 01/18/2026

Pay Now